আমাদের সম্পর্কে

প্রযুক্তিনির্ভর এই আধুনিক যুগে যারা নিজেদের এগিয়ে নিতে চান এবং আইটি সেক্টরে দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্যই স্কিল টিউটর হতে পারে নির্ভরযোগ্য পথপ্রদর্শক। বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর যশোরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের এই প্রতিষ্ঠান, বর্তমান বিশ্বের প্রযুক্তিগত চাহিদার সাথে মিল রেখে শিক্ষার্থীদের জন্য আমরা তৈরি করেছি দক্ষতা উন্নয়নভিত্তিক নানান কোর্স। আমরা মানসম্পন্ন শিক্ষাদান, হাতে-কলমে প্রশিক্ষণ এবং শিক্ষার্থী-কেন্দ্রিক পরিবেশের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীকে তাদের সর্বোচ্চ সক্ষমতা অর্জনে সহায়তা করি। অভিজ্ঞ প্রশিক্ষক, আধুনিক ল্যাব, উন্নত প্রযুক্তি ও সুসংগঠিত পাঠ্যক্রমের সমন্বয়ে স্কিল টিউটর নিশ্চিত করে যে আপনি পাবেন সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ। ডিজিটাল দুনিয়ায় আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আজই স্কিল টিউটর-এর সাথে আপনার যাত্রা শুরু করুন। আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কেটপ্লেসে বাস্তবায়িত প্রজেক্ট

আপনার সন্তুষ্টির হার

আমাদের অভিজ্ঞতা

আমাদের লক্ষ্য

স্কিল টিউটরের মূল লক্ষ্য হলো প্রযুক্তিগত দক্ষতা ও প্রয়োজনীয় জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং পেশাদার হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, দক্ষতা অর্জনের মাধ্যমে প্রত্যেকে তাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং দেশের ডিজিটাল উন্নয়নে অবদান রাখতে পারে।

আমাদের প্রশিক্ষণ মূলত বাস্তবমুখী এবং বাজারভিত্তিক, যা শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন , ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভর হতে সহায়তা করে।

আমাদের দৃষ্টিভঙ্গি

স্কিল টিউটর আমাদের প্রতিষ্ঠান, যার প্রধান লক্ষ্য হলো প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতার সঠিক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি মানুষকে আধুনিক প্রযুক্তির জগতে স্বাচ্ছন্দ্যে এবং দক্ষতার সাথে চলাচলের উপযোগী করে তোলা। আমরা গড়ে তুলেছি একটি উৎকৃষ্ট শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা, যার ফলে আমাদের শিক্ষার্থীরা ডিজিটাল যুগের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতার শিখরে পৌঁছাতে পারে।

স্কিল টিউটর সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ যশোরসহ দেশের অন্যত্রও একটি সশক্ত এবং নেতৃস্থানীয় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য।

আমাদের সদস্যগন

হাসিব ইমতিয়াজ

গ্রাফিক্স ডিজাইন – ইনসট্রাক্টর

আশিকুল ইসলাম ইমু

ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট  – ইনসট্রাক্টর

জি এম দীপ্র

ভিডিও এডিটর  – ইনসট্রাক্টর